গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ফাসিতলা নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চার জন। সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, সকালে ছয় জন গরু ব্যবসায়ী সাভার থেকে পিকআপ ভ্যানযোগে রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন মারা যায়। আহত চার জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহেশপুরে ইজিবাইকের ধাক্কায়
শিশুর মৃত্যু
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, মহেশপুরে রবিবার সন্ধায় ইজিবাইকের ধাক্কায় মায়া খাতুন (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর গ্রামে। শিশুটি ঐ গ্রামের সাহাজুলের মেয়ে। জীবননগর-জিন্নাহনগর মহাসড়কের সেজিয়া একাশিপাড়া নামক স্থানে শিশুটি হাটছিল। এ সময় ইজিবাইক ধাক্কা দিলে তার মৃত্যু হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
