ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকায় সোমবার সকালে পুকুরে ডুবে ফাইজা আক্তার নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামে। সকাল ১০টার দিকে মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামের মো. আবুল বাশারের মেয়ে ফাইজা বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে জাল ফেলে তার লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটন জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। সে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।
