পাকুন্দিয়ায় ১৫ জনকে জরিমানা

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৪৭

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

লকডাউনে বিধিনিষেধ অমান্য ও প্রকাশ্যে ধূমপান করায় পাকুন্দিয়ায় ১৫ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পৌর সদর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম লুত্ফর রহমান। পাকুন্দিয়া পৌর সদর বাজারে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে ১৪ জনকে ৫ হাজার ৩০০ টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক জনকে ২০০ টাকাসহ মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।