খুলনা অফিস
খুলনায় এসেছে মডার্নার ২৬ হাজার ৪০০ ডোজ টিকা। রবিবার রাত ৯টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রেফ্রিজারেটর ভ্যানে এই টিকা পৌছায়। মডার্নার টিকা গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।
খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার এ টিকা পর্যায়ক্রমে আরো আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় নির্দিষ্ট বয়সী মানুষদের দেয়া হবে এ টিকা। প্রশিক্ষণ শেষ হলে হয়তো মঙ্গলবার থেকেই এই টিকা দেয়া শুরু হতে পারে। আগে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেয়া হবে। নতুন যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকেও পরে দেয়া হবে।
