ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৪৭

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে রবিবার সন্ধ্যায় পুকুরে ডুবে সুবর্ণা রায় (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম নওদাবস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের সুবল চন্দ্র রায়ের মেয়ে। এলাকাবাসী জানায়, শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে সন্ধ্যায় পুকুরের পানিতে সুবর্ণার লাশ ভেসে ওঠে। ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) তদন্ত সারোয়ার পারভেজ জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।