আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় নূরুল আমিন সরদার নামের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে। রবিবার রাতে পুলিশ উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নূরুল আমিন মাদারীপুর সদর থানার জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
