হোমনার ১৭ স্থানে বসছে অস্থায়ী পশুর হাট

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৪৭

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে উপজেলার ১৭ স্থানে বসছে অস্থায়ী পশুর হাট। সোমবার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া উপজেলার স্থায়ী পশুর হাটগুলোতেও পশু ক্রয়-বিক্রয় অব্যাহত থাকবে। এসব পশুর হাট অবশ্যই ১৪ জুলাইয়ের পর থেকে বসবে বলে জানান তিনি। এ সময় ইউএনও রুমন দে উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে হাটে গিয়ে পশু ক্রয়-বিক্রয় করার আহ্বান জানান। অস্থায়ী পশুর হাটগুলো হলো—মাথাভাঙ্গা ইউনিয়নের মাথাভাঙ্গা মুন্সির হাট, ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর বাজার ও মাদবপুর ওয়ালী বাজার, দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার, দৌলতপুর বাজার ও কালমিনা বাজার, চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর বাজার, চান্দেরচর বটতলী বাজার, রামপুর তালতলা ও বাগসিতারামপুর বাগের হাট কমপ্লেক্স, আছাদপুর ইউনিয়নের আছাদপুর বাজার ও ঘনিয়ারচর বাজার, নিলখি ইউনিয়নে মিরাশ বাজার, ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর বাজার ও রহমতগঞ্জ (চন্ডিচর) বাজার, জয়পুর ইউনিয়নের শ্রীপুর বাজার এবং ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর বাজার।