ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ১৭ জুলাই। ৯ দিনব্যাপী এ ছুটি শেষ হবে ২৬ জুলাই।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৭ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিত্সা, পানি, বিদ্যুত্) স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। বন্ধের সময় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকবে। এছাড়া প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
