আমতলীতে সংঘর্ষে আহত ৫

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৪৮

আমতলী (বরগুনা) সংবাদদাতা

আমতলীর ছোটনীলগঞ্জ গ্রামে সোমবার দুপুর সাড়ে ১২টার সময় বিরোধীয় জমিতে ঘর তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে।  জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামের শানু সিকদার একই গ্রামের রব মাঝির কাছ থেকে ১০ শতাংশ জমি কিনেন। সোমবার সকালে শানু সিকদার তার জমিতে ঘর তুলতে গেলে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধে। এ সময় সংঘর্ষে পাঁচ জন আহত হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।