ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ জুলাই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৬টির বা ৫০ দশমিক ৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল পূরবী জেনারেল ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, বৃহস্পতিবার লেনদেন শেষে পূরবী জেনারেল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৮০ টাকা বা ৬ দশমিক ৩৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে পূরবী জেনারেল ইনসিওরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু ফেব্রিক্সের ৬ দশমিক ২৭ শতাংশ, ফনিক্স ইনসিওরেন্সের ৬ দশমিক ১০ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ৫ দশমিক ৭৫ শতাংশ, গ্রিন ডেলটা ইনসিওরেন্সের ৫ দশমিক ৩২ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্সের ৫ দশমিক ১৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৫ শতাংশ, পিপলস ইনসিওরেন্সের ৪ দশমিক ৮৯ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৪ দশমিক ৭৪ শতাংশ এবং নর্দার্ন ইসলামী ইনসিওরেন্সের শেয়ারদর ৪ দশমিক ৬৫ শতাংশ কমেছে।
