ফটো ক্যাপশন

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৫৭

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী ও লৌহজং থানা, মুন্সীগঞ্জ সদর এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মুন্সীগঞ্জের সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ

০০

জার্মান নলটি গ্রুপের বাংলাদেশ লাইসেন্সি হাতিল-নলটি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) টপ-টিয়ার গ্রাহকদের নলটি ও এক্সপ্রেস ব্র্যান্ডের জার্মান কিচেন কেবিনেট ক্রয়ে বিশেষ মূল্যছাড় সুবিধা দিবে। এ বিষয়ে সম্প্রতি ঢাকায় চুক্তি স্বাক্ষর করেন ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং হাতিল কমপ্লেক্সের এমডি সেলিম এইচ রহমান

০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরিআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডিরেক্টর সৈয়দ আবু আসাদ এতে প্রধান অতিথির ভাষণ  দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এএমডি মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার

০০

করোনায় মৃত সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা কাজী মোহাম্মদ মহিম উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সাউথইস্ট ব্যাংক পরিবার। সম্প্রতি কাজী মহিমের স্ত্রীর কাছে আর্থিক অনুদানের চেক প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর, এফসিএ। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন