ঈদ উপলক্ষ্যে ঘিওরে ভিজিএফের চাল বিতরণ

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:০২

ঘিওর (মানিকগঞ্জ ) সংবাদদাতা

 ঘিওরে প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চাল বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, উপসহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, ঘিওর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুসা প্রমুখ।