গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে পুনর্নিয়োগ পেলেন মিনার মনসুর

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে কবি মিনার মনসুরকে পুনর্নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। কবি মিনার মনসুর এর আগে তিন বছর গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।