ইত্তেফাক রিপোর্ট
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ১৪টি মামলায় ২ লাখ ৯১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।
ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে চারটি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে দুটি মামলায় ৩০ হাজার টাকা এবং ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোট চারটি ভ্রাম্যমাণ আদালতে ১৪টি মামলায় ২ লাখ ৯১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
