নোয়াখালীতে করোনায় এক দিনে ছয় জনের মৃত্যু আক্রান্ত ২১৪ জন

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:০৯

নোয়াখালী প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় করোনায় জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের ১২০ শয্যা কোভিড-১৯ হাসপাতালে ছয় জন মারা গেছেন।  কোভিড-১৯ হাসপাতালের সমন্বয়ক  ডা.  নিরুপম দাশ জানান, রবিবার  রাত থেকে  গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এই ছয় জন রোগী মারা গেছেন।  আগে  সংকটাপন্ন  রোগী ছিল ১০-১২ শতাংশ, এখন তা দাঁড়িছে ৬০ শতাংশে।  প্রতি দিন রোগীর সংখ্যা  বাড়ছে।  গতকাল  এই হাসপাতালে ৭১ জন  রোগী ভর্তি  রয়েছেন।  তাদের মধ্যে ১০ জনের অবস্থা  সংকটাপন্ন।  এর আগে  বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত  হাসপাতালে  করোনা ১০ জন   ও উপসর্গে ৩ জন মারা গেছেন। এদিকে  জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান.  জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায়   আক্রান্ত  হয়েছে ২১৪ জন।  ৬৫৬  জনের নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৩২ শতাংশ।

নোয়াখালীতে পশুর হাটে 

ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের  চিরিংগা বাজারের পশুর হাট বন্ধ করতে গিয়ে জেলা  প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাসের গাড়িতে  হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  গতকাল বিকাল  ৩টার দিকে  এ  ঘটনা ঘটে। জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, জেলায় লকডাউনের কারণে  পশুর হাট নিষিদ্ধ ছিল। অবৈধভাবে পশুর হাট বসালে  তা বন্ধ করতে  ম্যাজিস্ট্রেট   অভিযান চালান। এ সময়  বাজারের পাশের রাস্তায় ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িটি রাখা ছিল। পশুর  হাট থেকে পালানো কালে কিছু  উচ্ছৃঙ্খল লোক ইট-পাটকেল নিক্ষেপ গাড়ির ক্ষতি সাধন করে। এ ঘটনায় কবিরহাট থানাপুলিশ অজ্ঞাত ৩০০-৪০০ লোকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।