করোনায় আদমদীঘি কলেজের অধ্যাপকের ইন্তেকাল

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:১০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের রহিম উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান) ইসমাইল হোসেন তালুকদার (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজেউন)। তিনি সপ্তাহখানেক আগে করোনা পজিটিভ হওয়ার পর            থেকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি হন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর তার গ্রামের বাড়ি শালগ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।