আগামী বৃহস্পতিবার থেকে চলমান বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। ঈদ সামনে রেখে দোকানপাট-শপিং মল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালু থাকবে। আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল থাকবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। গতকাল এটি নিশ্চিত করেছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে। এই বিধিনিষেদের সময় লঞ্চ ও ট্রেন চলাচল করবে বলে জানা গেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের জানান, ঈদের সময় গরু ব্যবসায়ী ও দোকানমালিকদের কথা বিবেচনা করেই সরকার লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রজ্ঞাপনে বিষয়টি পরিষ্কার করা হবে।
