দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রেসিডেন্ট জুমাকে কারাদণ্ড দেওয়া এবং তাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অন্তত ছয় জন নিহত হয়েছে। রাজধানী জোহান্সবার্গের রাস্তায় বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। এমনকি দোকানপাটে লুটের ঘটনাও ঘটে। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহ থেকে চলা বিক্ষোভে ছয় জন নিহত হয়েছে। দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি শান্ত করতে গাওতেং এবং কোয়াজুলু প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে সম্প্রতি ৭৯ বছর বয়সি জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। —আলজাজিরা
