সাবেক আইনমন্ত্রীর পরিবারকে করোনা ভুয়া সনদ দিলো প্রাভা হেলথ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০১:১৫

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের পরিবারকে ভুয়া করোনা সনদ দেয়ার অভিযোগ উঠেছে রাজধানী বনানীর প্রাভা হেলথ কেয়ার নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

গত ৭ জুলাই বিকাল ৫টায় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিক তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বনানীর প্রাভা হেলথ কেয়ারে করোনার নমুনা পরীক্ষা করান। সেই দিনই রাত ১২টায় মোবাইলে এসএমএস আসে তাদের তিনজনই করোনা পজিটিভ। এমন দুঃসংবাদে দিশেহারা হয়ে ওঠে পুরো পরিবার।

No description available.

২২ ঘণ্টা পর তারা আবারো রাজধানীর আইইডিসিআরবিতে করোনা পরীক্ষা জন্য নমুনা দিয়ে আসেন। কিন্তু আইইডিসিআরবি থেকে তিনজনেরই ফল আসে নেগেটিভ। যার ফলে প্রাভা হেলথ কেয়ারের বিরুদ্ধে ভুয়া করোনা সনদ দেয়ার অভিযোগ করেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের পরিবার।

ঘটনার সূত্রপাত হয় যেভাবে, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাহফুজ শফিকের ছোট মেয়ে। মেয়ের সঙ্গে যাওয়ার কথা ছিলো পরিবারের তিন সদস্যেরে। ভিসা পাওয়ার পর শুক্রবার (৯ জুলাই) কাতার এয়ারওয়েজের টিকেট কেনেন তারা। বিদেশ ভ্রমণের জন্য এখন করোনা পরীক্ষা বাধ্যতামূলক থাকায় তারা বনানীর প্রাভা হেলথ কেয়ারে পরীক্ষর জন্য নমুনা দেন।

No description available.

পরে ওই দিন রাতে প্রতিষ্ঠানটি এসএমএস এর মাধ্যে করোনার ভুয়া পজিটিভ রিপোর্ট পাঠান তাদেরকে। ফলে আমেরিকা যাবার টিকেট কেটে আর্থিক ক্ষতির মুখে পড়েন পরিবারটির সদস্যরা। কারণ আইসিডিডিআরবি থেকে নেগেটিভ রিপোর্ট আসার আগেই তাদের যাত্রার টিকেট নষ্ট হয়ে যায়।

এ প্রসঙ্গে সাবেক আইনমন্ত্রীর ছেলে মাহফুজ শফিক অভিযোগ করেন, প্রাভা হেলথ করোনার পরীক্ষাকে রীতিমতো ব্যবসার উপলক্ষ বানিয়ে মানুষকে ফাঁদে ফেলছে।

No description available.

এ নিয়ে বনানীর প্রাভা হেলথে যোগাযোগ করা হলে তাদের কেউ কথা বলতে রাজি হননি। যথারীতি উত্তর কর্তৃপক্ষের অনুমতি নেই। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী সফিক আহমেদের পরিবার।

No description available.

(বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা)

এর আগেও একাধিকবার প্রাভা হেলথের বিরুদ্ধে করোনার ভুলরিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠে। জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এই অভিযোগ তোলেন। তিনি জানান, গত ২ জুলাই রাতে প্রাভা হেলথে করোনা টেস্ট করান। পরদিন ভোরে পজিটিভ বলে রেজাল্ট জানান দেন। ওই রেজাল্ট পাওয়ার পর জাতীয় সংসদের ক্লিনিকে সকাল ১০টায় আবার স্যাম্পল দেন। সেখানে টেস্টে রেজাল্ট নেগেটিভ আসে। প্রাভা হেলথ জালিয়াতি করছে অভিযোগ করে গণমাধ্যমকে মসিউর রহমান রাঙ্গা জানান, প্রাভা হেলথ তাকে ভুয়া পজিটিভ রিপোর্ট দিয়ে আতঙ্কিত করে তুলেছে।


ইত্তেফাক/এনএ