বাংলাদেশ থেকে দুবাইগামী যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা থাকছে ২১ জুলাই পর্যন্ত

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১২:৩৩

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে দুবাইগামী যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা আগামী ২১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। খবর খালিজ টাইমস।

এমিরেটস ওয়েবসাইটে দেওয়া তথ্য বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা হতে দুবাইগামী সব যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২১ জুলাই পর্যন্ত। সেইসঙ্গে, যেসব যাত্রী এসব দেশে গত ১৪ দিনের মধ্যে অবস্থান করেছেন তারা আমিরাতে প্রবেশ করতে পারবে না।

Emirates airline expects significant recovery of the aviation sector  despite impact of pandemic | Atalayar - Las claves del mundo en tus manos

তবে, যারা আমিরাতের গোল্ডেন ভিসাধারী তারা শর্তস্বাপেক্ষে আমিরাতে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে এমিরেটসের ওয়েবসাইটে।

গত ২৪ এপ্রিল থেকে ভারত থেকে ছেড়ে আসা ফ্লাইট নিষিদ্ধ রেখেছে আমিরাত। এরপর ১৩ মে সে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার ওপর।

ইত্তেফাক/টিআর