ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬৪ 

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৭:১৮

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে করোনা আক্রান্ত রোগীসহ অন্তত ৬৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের ভয়াবহতায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাকের সংবাদ মাধ্যম আইএনএ’ এর বরাতে জানা যায়, নিহতদের মধ্যে পাঁচজন মেডিক্যাল স্টাফ, দু’জন নার্স, তিন নারী এবং ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী রয়েছে। এখনো বহু মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়ে আছে বলে মৃতের সংখ্যা ১০০ বা তার চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Rescuers comb Iraqi hospital as dozens killed in COVID ward fire | Middle  East News | Al Jazeera

ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি ঘটনাস্থল পরিদর্শন করতে নাসিরিয়া ছুটে গেছেন এবং সেখানে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। 

ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বার্তাসংস্থা এএফপি’কে বলেন, করোনা ইউনিটের ভেতরে এখনও অনেক রোগী আটকা পড়ে থাকতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৬০ জন করোনা রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল।

ইত্তেফাক/এএইচপি