ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামির বাড়িতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৭:২৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি কাঞ্চনের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। এতে তার ব্যক্তিগত অফিস কক্ষ ও বাড়ির ঘর এবং আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
 
সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের পূর্বপাড়ায় কাঞ্চনের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে গাইবান্ধার ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে তারা গেলে বিক্ষুদ্ধ জনতা তাদের আগুন নিভাতে বাঁধা দেয়। পরে পুলিশের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তার ব্যক্তিগত অফিস কক্ষ, বাড়ির ঘর ও আসবাবপত্র পুড়ে যায়।

গাইবান্ধার সদর থানার ওসি মো. মাহাফুজার রহমান জানান, হঠাৎ করে আসামি কাঞ্চনের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। No description available.গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি গত রবিবার রাত ১০টার দিকে খুনের শিকার হন। এ ঘটনায় গত সোমবার দুপুরে নিহত রকির বড় ভাই আতিকুর রহমান বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এসজেড