সিন্ধুতে সেচের পানির ‘তীব্র ঘাটতি’ হওয়ায় পাকিস্তানে ‘সিন্ধুবিরোধী’ প্রকল্প বন্ধ ও শ্রমিকদের মুক্তি দাবিতে জয় সিন্ধ কওমি মাহজ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এ সমাবেশকে ত্বরান্বিত করতে যোগ দিয়েছিলেন, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডাঃ নিয়াজ কালানী, সরফরাজ মেমন, পুনাল সারিয়ো ও নয়াব সরকার সিন্ধি প্রমুখ।
এসময় নিয়াজ কালানী বলেন, ধানের বপন মৌসুমের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সিন্ধু কৃষকরা সেচের পানির তীব্র ঘাটতির মুখোমুখি হয়েছে। জেএসকিউএম চেয়ারম্যান সানান কুরেশি, জয়ন শাহসহ প্রায় আড়াইশ নেতা-কর্মীকে রাতের আড়ালে গ্রেপ্তার করা হয়েছে।
তার ভাষ্যমতে, যে পাঞ্জাব জল চুরি করছে, যেখানে সিন্ধু সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
ব্যানার, প্ল্যাকার্ড হাতে সিন্ধু সরকার ও বাহরিয়া টাউন করাচির বিরুদ্ধে স্লোগান তুলতে তুলতে বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় প্রেসক্লাবের বাইরে জড়ো হয়ে একটি বিক্ষোভ সমাবেশ করেন।
ইত্তেফাক/এএইচপি
