আপনার রাশিফল

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:৪৭

মুহম্মদ আনিসুল হক

১৪ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৩০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ৩ জিলহজ্জ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : চন্দ্র ও বুধ। আপনার শুভ সংখ্যা : ২ ও ৫। শুভবার : সোম ও বুধবার। শুভ রত্ন : মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সন্তানের প্রতি খেয়াল রাখুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।       

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সহযোগিতায় কোনো কাজ শেষ করতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।অধিনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। নিজের উপর বিশ্বাস রাখুন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মামলা মোকদ্দমা থেকে দুরে থাকুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বড় ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তাদের পরামর্শ নিন। উপার্জন বৃদ্ধি র প্রচেস্টা জোরদার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাপল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অতিন্দ্রীয় শাস্ত্রাদীর প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।  ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জৈবিক কামনা বাসনাকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারস্পারিক সামাজিক সম্পর্ক বজায রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেস্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীঢর ভালো নাও থাকতে পারে। আহারে বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সা নিন। সীমালঙ্ঘন করবেন না। কর্মস্থলে ঝামেলা হতে পারে।