কানাডায় ক্রেন ধসে বেশ কয়েক জন নিহত

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:৪৫

রয়টার্স

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের কেলোনা শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের সঙ্গে লাগোয়া ক্রেন ধসে বেশ কয়েক জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রয়েল কানাডিয়ান মাউনটেড পুলিশের পরিদর্শক অ্যাডাম ম্যাকিনটশ জানিয়েছেন, ক্রেনটি ধসে পড়ার সময় বেশ কয়েক জন শ্রমিক কাছে ছিলেন। হতাহতদের বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি বলেছেন, এখনো সবাইকে সঠিকভাবে শনাক্ত করা যায়নি। ক্রেন ধসের এ ঘটনায় সংলগ্ন কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাকিনটশ আরো জানান, এলাকাটি ‘অস্থিতিশীল’ ও ‘অনিরাপদ’ হয়ে আছে এবং সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। কীভাবে এলাকাটিকে ফের নিরাপদ করা যায়, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তা পর্যালোচনা করে  দেখছেন।