কাদা ও আবর্জনায় ভরা চৌমুহনী শহর!

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৪

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

চৌমুহনী শহর প্রথম শ্রেণির পৌরসভা হলেও কাদা-আবর্জনার জন্য হেঁটে চলা দায়। রাস্তা, খাল সর্বত্র আবর্জনায় পূর্ণ। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। যা কিছু রয়েছে তাতে আবর্জনাপূর্ণ হয়ে পানি নিষ্কাশনের পথও বন্ধ। একটু বৃষ্টি হলে জনদুর্ভোগের সীমা থাকে না। পৌরসভার সচিব কাইউম উদ্দিন জানান, রাস্তার ওপর, খালে বা ড্রেনে যেন কেউ ময়লা-আবর্জনা না ফেলে সেজন্য বারবার সতর্ক করা হচ্ছে। চৌমুহনী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেদ সাইফুল্যা জানান, সব স্তরের ব্যক্তিদের সমন্বয়ে সভা করে চৌমুহনী পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।