গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় এ বছর আউশ ধানের চাষ করেছেন চাষিরা। ধান কাটার সময়ও হয়েছে। এ অবস্থায় পাখির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি খেতে বসে খেয়ে যায় ধান। এতে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চাষিরা পাখি তাড়াতে বিভিন্ন ধরনের কৌশল নিয়েছেন। উপজেলার ওমর গ্রামের ধানচাষি রফিকুল ও দুলাল বলেন, পাখির অত্যাচারে আর বাঁচি না। ঝাঁকে ঝাঁকে পাখি আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির অত্যাচার। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পাখির যন্ত্রণা থেকে রক্ষার জন্য কাকতাড়ুয়াসহ অন্য ব্যবস্থাও করা যেতে পারে।
