ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়িতে এ বছর পাটের ভালো ফলন হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটলেও পানির অভাবে জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন তারা। উপজেলার কুরুষাফেরুষা গ্রামের কৃষক রণজিত্ কুমার রায় ও পুল্ল চন্দ্র রায় জানান, ১৫ দিন আগে বৃষ্টির পানিতে ডোবা-নালা ভরাট হলেও এখন শুকিয়ে গেছে। তাই বাধ্য হয়ে শ্যালো মেশিনের পানি দিয়ে পাট জাগ দিচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, আগামী শুক্র-শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে পানির সংকট কেটে গেলে আমাগী ১০ থেকে ১৫ দিনের মধ্যে সব পাট কাটা ও জাগ দিতে পারবে কৃষকরা।
