ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ধোবাউড়ায় মঙ্গলবার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার গামারীতলা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম থেকে হূদয় নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। বাড়ির পাশের আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে পোড়াকান্দুলিয়া কংশ নদ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে হাছেন আলী শিকদার (৭০) নামে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
