ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
উপজেলার জিয়ালতলা গ্রামের শিশু হিমা রায় (৫) মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। হিমা দিনমজুর বিজন রায়ের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, সকালে হিমা প্রতিবেশী সমবয়সি শর্মীর সঙ্গে বাড়ির পেছনের বাগানে খেলতে যায়। সে সময় পানিভর্তি একটি গর্তে নেমে পড়ে। পানিতে ডুবে যেতে দেখে শর্মী বাড়িতে দৌড়ে এসে খবর দেয়। এ সময় সবাই ছুটে গিয়ে হিমাকে পানি থেকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি ওবাইদুর রহমান।
