সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার দায়ে আটক ২

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৬

কয়রা (খুলনা) সংবাদদাতা

সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির আওতাধীন নলবুনিয়া খালে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার বিকাল ৫টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ডিঙি নৌকা, কাঁকড়াসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন—কয়রা উপজেলার জোড়শিং গ্রামের মহিদুল ইসলাম মোল্যা ও আ. রহমান। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক দুই জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।