মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে পারভেজ নামের এক যুবক হত্যামামলার আসামি মো. বেলালকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সন্ধ্যায় ফেনী জেলার পরশুরাম উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের নাহেরপুর এলাকার মো. ইউসুফের ছেলে।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন জানান, পারভেজ হত্যামামলার এজাহার নামীয় ৩ নম্বর আসামি মো. বেলালকে প্রযুক্তির মাধ্যমে ফেনীর পরশুরাম থেকে বকসিরহাট যাওয়ার পথে ভ্যান থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
