স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ার মেডিক্যাল গেট এলাকা থেকে সোমবার ৪০ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদ জব্দ করেছে র্যাব। মঙ্গলবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার মেজর নাজমুস শাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, উদ্ধার ৪০ কেজি গাঁজা ও মদের পেছনে স্থানীয় মাদক কারবারিরাই সংশ্লিষ্ট। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি করলে আসামিরা চিহ্নিত হবে। পুঠিয়ার থানা সূত্র জানায়, তদন্তের স্বার্থে পুলিশ মেডিক্যাল গেট এলাকার এক মাদক কারবারিকে নজরদারিতে রেখেছে। তবে গ্রেফতারের আগে গণমাধ্যমে নাম প্রকাশ করা হবে না।
