শিবচরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৭

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় শাহজামাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দত্তপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী সোমবার রাতে শিবচর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকালে পাশের বাড়ি যাওয়ার সময় পথরোধ করে শাহজামাল মাল স্কুলছাত্রীর মুখ চেপে ধরে পাশের পাটখেতে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি কাউকে বললে হাত-পা কেটে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয় শাহজামাল।  শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, আসামি শাহজামালকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।