শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৮

মো. নাজিমউদ্দৌলা শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি ও মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। নাজিমউদ্দৌলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে পারসোনেল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ শিল্প ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি