ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী
০০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সার্ভিস ‘এমবিএল রেইনবো’ এবং কালেকশন বুথের মাধ্যমে নটর ডেম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্ন ফি দিতে পারবেন। ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী এবং নটর ডেম ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফেনি, সিএসসি চুক্তিতে স্বাক্ষর করেন
