ভয়াবহ করোনা মহামারি প্রতিরোধে সারা দেশ কঠোর লকডাউনের আওতায় রয়েছে। তা সত্ত্বেও জীবিকার তাগিদে দরিদ্র দিন মজুর, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অনেকটা বাধ্য হয়েই ঘরের বাইরে আসতে হচ্ছে, আর অনেক ক্ষেত্রেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা অমানবিক লাঞ্ছনার শিকার হচ্ছে। অনেক জায়গায় তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা আর দুর্নীতি বিরাজ করছে। যার ফল এখন সমগ্র জাতিকেই ভোগ করতে হচ্ছে। কাজেই স্বাস্থ্যবিধি ভঙ্গকরীরা গুরুতর অপরাধী নয়, বরং যারা যথাযথভাবে দায়িত্ব পালন না করায় বর্তমান ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারাই গুরুতর অপরাধী। তাদেরকে আগে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর একই সঙ্গে সত্, যোগ্য, কর্মঠ ও অভিজ্ঞ ব্যক্তিদের হাতে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, বর্তমান ভয়াবহ করোনা মহামারি প্রতিরোধের প্রধান উপায় হলো ব্যাপক জনসম্পৃক্ততা ও জনসচেনতা। আশা করি, সরকার দ্রুত পদক্ষেপ নেবে।
বিপ্লব বিশ্বাস, ফরিদপুর
