ভাবনা এখন মেসিকে নিয়ে

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:৩২

স্পোর্টস রিপোর্টার

চোখে মুখে আনন্দ। উল্লাসে দিন কাটাচ্ছেন কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলাররা। মেসি একটা বড় ট্রফি তার দেশ আর্জেন্টিনাকে দিয়েছে, এতে ফুটবল দুনিয়া খুশি। মেসির মতো একজন ফুটবল শিল্পী, যার ঘরে ক্লাব ফুটবলের সব শিরোপা থাকলেও ছিল না দেশের জার্সি গায়ে কোনো ট্রফি। অনেক আফসোস ছিল, ছিল আক্ষেপ। অবশেষে সব আক্ষেপ, কষ্ট মুছে গিয়েছে রবিবার বাংলাদেশ সময় ভোরে। কোপার ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর্জেন্টাইনদের আবেক, ভালোবাসা ম্যারাডোনাকে ট্রফি উত্স্বর্গ করাও হয়েছে। ফুটবল দুনিয়া এখন জানতে চায় মেসি কেথায় খেলবেন। ক্লাব ফুটবলে মেসির কোন দলের জার্সি গায় চড়াবেন। উত্সুক দর্শকের শেষ নেই। মেসি বিষয়ে গন্ধ পেলেই নাক বাড়িয়ে দিচ্ছেন সেদিকে।

মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে জুনে। তারপর হতেই মেসির নামের জার্সিও বিক্রি বন্ধ করতে হয়। কাগজে-কলমে মেসি এখন বার্সেলোনার খেলোয়াড় না হলেও মেসিকে সবাই বার্সার খেলোয়াড়ই মনে করেন। বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা গতকালও বার্সার সমর্থকদের জানিয়েছেন মেসি থাকবেন। ফুটবল দুনিয়াকে বলেছেন মেসির পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তাদের সঙ্গে কথা হচ্ছে যোগাযোগও রয়েছে। বার্সার এই সভাপতি কোপা চলাকালীন বলেছিলেন মেসি আর্জেন্টিনাকে ভালোবাসেন। তার দায়িত্ব আছে একটা ট্রফি আর্জেন্টিনাকে উপহার দেবেন। কোপা নিয়ে ব্যস্ত মেসি। এই সময় অন্য কিছু ভাবছেন না। যা হবার কোপার পরে। কোপা জয় করায় ফুটবল বিশ্ব খুশ হয়েছে মেসিকে নিয়ে। মেসি খুশি হয়েছেন, তার পরিবার খুশি হয়েছে এবং আমরাও খুশি হয়েছি কোপার ট্রফি মেসির হাতে ওঠায়। গতকাল লাপোতা বলেছেন, ‘মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তির পর্যায়ক্রমে আগাচ্ছে।’

ছয় বারের ব্যাল ডিঅর জয় করেছেন মেসি। যার ফুটবল ক্যারিয়ারের পুরোটা বার্সেলোনায় কেটেছে। এবার সেই মেসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই নানা কথার ডালপালা ছড়িয়েছে ইউরোপের ফুটবলে। মেসিকে ঘরে তুলতে চায় ম্যানচেস্টার সিটি, পিএসজি হাত বাড়িয়ে রেখেছে।

বার্সেলোনা মেসির বেতন কমিয়ে চুক্তি করতে চেয়েছিল। কোপা আমেরিকা ট্রফি জয়ের পর মেসির বেতন নিয়ে নতুন আলোচনা হবে এমনটা মনে করা হচ্ছে। মেসি লা লিগায় ৩৮ গোল করেছেন, ১২টা গোলে অ্যাসিস্ট রয়েছে তার। আর এবার কোপায় মেসি চার গোল করেছেন, পাঁচ গোলে অ্যাসিস্ট করেছেন। সোনার বুট, সোনার বল সবই পেয়েছেন। এখন মেসির দিকে চোখ সবার। কোথায় খেলবেন মেসি। বার্সেলোনায় নাকি অন্য কোনো দলের জার্সি গায়ে তুলবেন। ভাবনা এখন মেসিকে নিয়ে।