শোক সংবাদ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২২:০৪

হালিমা খাতুন

মুহতামিম ও খতিব রাথুরা দারুল ইসলাম কওমি মাদ্রাসা ও মসজিদ, প্রখ্যাত আলেমে দীন, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন টাঙ্গাইল জেলা করোনাকালীন জানাজা ও দাফন কার্য পরিচালনা কমিটির প্রধান এবং জাতীয় মসজিদ পরিচালিত ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষক মুফতি মুহাম্মদ হারুনূর রশিদের মাতা হালিমা খাতুন গত ১২ জুলাই রোজ সোমবার সকাল ৮ ঘটিকায় নিজ বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে ইহধামের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর এবং তিনি দুই পুত্র নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।