দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ছড়িয়ে পড়ছে, নিহতের সংখ্যা বেড়ে ৪৫

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০০:৫৪

দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাদ্ল দেওয়া এবং কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেনা মোতায়েন করেও বিক্ষোভ থামানো যাচ্ছে না। বিক্ষোভের জেরে সহিংসতায় গতকাল পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। যদিও সরকার নিহতের সংখ্যা ১০ জন বলে উল্লেখ করেছে। গ্রেপ্তার করা হয়েছে কয়েকশ’ বিক্ষোভকারীকে।  খবর সিএনএন ও আলজাজিরার

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি বলেন, যারা বিক্ষোভের নামে লুটপাট করছে এবং সহিংসতা ছড়াচ্ছে তাদের বিচারে আমরা কুণ্ঠাবোধ করব না। এই সহিংসতা রাজনৈতিক কারণে হতে পারে বলেও প্রেসিডেন্ট জানিয়েছেন। করোনার কারণে সহিংসতা ছড়িয়ে পড়ায় টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। আবার করোনা ভাইরাসের সংক্রমণও বেড়ে চলছে। জ্যাকব জুমার জন্মস্থান কোয়াজুলু-নাতাল প্রদেশে ২৬ জন এবং গৌতেংয়ে ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। গতকালও একটি শপিং মলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। আদালত অবমাননার অভিযোগ জুমাকে ১৫ মাসের কারাদ্ল দেওয়া হয়। গত সপ্তাহে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই বিক্ষোভ অব্যাহত রয়েছে।