বিশ্বে আরও ৮ হাজারের বেশি মৃত্যু, বেড়েছে সংক্রমণ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১:২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেড়েছে দৈনিক সংক্রমণের সংখ্যাও। নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৩ হাজার।

No description available.

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বুধবার (১৪ জুলাই) সকাল ৮টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৩ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৮ হাজার ১১৫ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৯০০ জন।

এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৬৩৭ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৬৫ হাজার ৩২৬ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ২৪ লাখ ৬ হাজার ২৯৬ জনে।

ইত্তেফাক/কেকে