পানছড়িতে পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:১৮

খাগড়াছড়ি প্রতিনিধি

পানছড়ি উপজেলার মরাটিলা নামক এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ট্রাকটি চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে পানছড়ি যাচ্ছিল। পানছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম বলেন, আগুনে ১৫ লাখ টাকার মুদি পণ্যের ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, দুটি আঞ্চলিক দলের বিরোধের জের ধরে গত ২০ মে থেকে পানছড়ি বাজারে অচলাবস্থা চলে আসছে। অভিযোগ রয়েছে, ইউপিডিএফ বাজার বয়কটের ঘোষণা দিয়েছে। এ কারণে কোনো পাহাড়ি ক্রেতা-বিক্রেতা বাজারে আসতে পারছেন না। পানছড়ির সাথে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এর জেরে পণ্যবাহী ট্রাকে আগুন দেয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ।