ঝিনাইদহে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১২:৫০

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন।

জেলা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র মো. জাহাঙ্গীর হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে করোনায় ৭ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৩ জন।  বিভিন্ন ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে নতুন করে ৮৭ জনের করোনা পজিটিভ এসেছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৪৫ জন।

খুলনার চার হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, এছাড়াও ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, মানুষের মাঝে সচেতনতার অভাবে করেনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। মানুষ ভয় পাচ্ছে না। স্বাস্থ্যবিধিও মানছে না।

ইত্তেফাক/এমআর