আফ্রিকায় করোনায় আক্রান্ত ৬০ লক্ষাধিক

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩:৩৪

আফ্রিকায় করোনাভাইরাসের সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়েছে। আফ্রিকার ৫৪ দেশে এখন পর্যন্ত ৬০ লাখ ৯ হাজার ৮৫৪ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বার্তা সংস্থা এএফপি সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়। 

এএফপি বলেছে, আফ্রিকার ৫৪টি দেশে এ পর্যন্ত ৬০ লাখ ৯ হাজার ৮৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রতিদিন প্রায় সাড়ে ৪১ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সংখ্যা এখন ১৩ শতাংশ বেশি। মে মাসের মাঝামাঝি থেকে আফ্রিকায় সংক্রমণ ঊর্ধ্বমুখী। 

লিবিয়ায় সবচেয়ে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে একদিনে নতুন করে এক হাজার ৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে যা আগের চেয়ে ২৬০ শতাংশ বেশি। এরপরের অবস্থানে রয়েছে মোজাম্বিক। দেশটিতে নতুন করে গড়ে এক হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হচ্ছে। বৃদ্ধির হার ৭৭ শতাংশ।  মরক্কোয় নতুন আক্রান্ত হচ্ছে এক হাজার ১৯০ জন এবং আক্রান্ত বেড়েছে ৭০ শতাংশ। 

Africa faces steepest COVID-19 surge yet | WHO | Regional Office for Africa

এদিকে দৈনিক নতুন শনাক্ত সবচেয়ে বেশি হয়েছে দক্ষিণ আফ্রিকায়, যা ৪৫ শতাংশ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ২২ লাখ ১৯ হাজার ৩১৬। তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণ হার কমতির দিকে। দিনে গড়ে ১৮ হাজার ৩৪০ জন করোনায় আক্রান্ত হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচডি