এই মুহূর্তে অভিনয় করার জন্য নিয়মিত স্ক্রিপ্ট আসছে আমার কাছে। স্ক্রিপ্ট ভালো লাগলে এবং সর্বোপরি আমার চরিত্রটি যদি ভালো লাগে তবে কাজ করার চেষ্টা করছি। যদিও করোনার এই ক্রান্তিকালে ভয় তো কাজ করেই মনের ভেতর। কারণ আমার দুই ছেলে রয়েছে। তাদের দিকটাও ভাবতে হয়। তবু ঈদে বেশ কয়েকটি নাটকে কাজ করলাম।
করোনার ভয় নিয়ে ঈদের নাটকে কাজ প্রসঙ্গে অভিনেত্রী ফারজানা চুমকি
