কোরবানীর গরু

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:০৫

এই সময়ের ছড়া 

আজম জহিরুল ইসলাম

 

কোরবান হতে প্রস্তুত গরু

যত্নে আছে বাড়িতে

গরুর মালিক চাচ্ছে তাদের

খুশি মনে ছাড়িতে।

 

হাট-বাজারে মিলবে গরু

অনলাইনও মন্দ না

হাত বাড়ালে পাওয়া যাবে

কেনো পথই বন্ধ না!

 

রাজকীয় ব্যাপার-স্যাপার

গরুর নাম ‘আলিশান’

‘রাজা’ ‘রানী’ ‘জমিদার’ ও

আরো আছে ‘সুলতান’।

 

 

‘মেসি’ ‘পাগলু’ ‘কালোমানিক’

আরো শুনি ‘ভাগ্যরাজ’

‘ত্যাগ’ ও ‘বিষু’ ‘বিগবস’ আর

আরো আছে ‘মহারাজ!’

 

দেখার মতোই এসব গরু

বিক্রয় হবে বাজারে

লক্ষ টাকায় কিনবে মানুষ

দেখে মোটা-তাজারে!