আপনার রাশিফল

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:০৮

মুহম্মদ আনিসুল হক

১৫ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৩১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ৪ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও শুক্র। আপনার শুভ সংখ্যা :২ ও ৬। শুভ বার :সোম ও শুক্রবার। শুভ রত্ন :মুক্তা ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মূল্যবোধ বজায় রাখুন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ভ্রমণের সুযোগ পেতে পারেন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

চাকরিজীবীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে কোনো নতুন ধারণা পেতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অপরের প্রতি সদাচরণ করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।