অস্তিত্বসংকটে মধুমিতা পার্ক

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:২৪

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা পৌরসভা অভ্যন্তরে মিষ্টি পুকুরপাড়ে ৮০র দশকে প্রতিষ্ঠিত মধুমিতা পার্কের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। উপজেলা সদরে পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত পুকুরটির নাম মিষ্টি পুকুর। তত্কালীন জেলা প্রশাসক নুরুল ইসলাম পুকুরকে ঘিরে গড়ে তোলেন মধুমিতা পার্ক। জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু বলেন, মধুমিতা পার্কটি পুনরায় গড়ে তুলতে জেলা পরিষদের পরবর্তী সভায় কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, শুনছি এখানে মধুমিতা নামে একটি পার্ক ছিল। পুনরায় পার্কটি গড়ে তুলতে সব রকম সহযোগিতা করা হবে।