নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
নাজিরপুরের দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে কাঁচা সড়ক উপচে কয়েক হাজার হেক্টর বিস্তীর্ণ ফসলি জমিতে নোনাপানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিল ডুমরিয়ার কৃষক বিপুল মণ্ডল ও স্বপন মণ্ডল জানান, প্রতি বছর নোনাপানি ফসলি জমিতে ঢোকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। বেড়িবাঁধটি নির্মাণ করা হলে আমরা উপকৃত হবো। দেউলবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার ওয়ালিউল্লাহ জানান, এলাকার জনগণ ও এ অঞ্চলের কৃষি রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মেহেদী হাসান জানান, দুই বছর আগে প্রকল্পটি জমা দেওয়া হয়েছে। তবে এখনো কোনো সাড়া পাইনি। পুনরায় প্রকল্পটি পাঠাব।
