মরা সংকোচ নদের স্লুইস গেট কাজে আসছে না

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া মরা সংকোচ নদের ওপর নির্মিত সেতু ও স্লুইসগেট স্থানীয়দের কাজে আসছে না। স্লুইসগেটের উভয় দিকে এবং সেতুর পশ্চিম তীরে বন্যায় সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। উত্তর বলদিয়া গ্রামে ১৯৯১ সালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় সেতুটি নির্মাণ করে। আর ১৯৯৭ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ সেতুর পাশেই স্লুইসগেটটি নির্মাণ করে। স্লুইসগেটের দুই পাশের সংযোগ সড়ক ২০১৩ সালে ভেঙে যায়। উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, স্লুইসগেটের কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।